Skip to main content

নবজাতকের পেটে গ্যাস নিয়ে চিন্তিত, আছে নিরাময়ের উপায়..



পেটে গ্যাস মানুষে এক মহা সমস্যা। ছোট কি বড় সবাই এ সমস্যায় জড়িত। আর এই গ্যাসের সমস্যা যদি হয় নবজাতক শিশুদের তাহলে তো বাবা-মার জন্য খুবাই চিন্তার বিষয়। অনেক কারণেই এই সমস্যা হতে পারে।

বাচ্চারা অনেক সময় দেখা যায় বেশী সময় ধরে কান্না করতে থাকে। কোলে নিয়ে তাদের কান্না থামানোর চেস্টা করলেও কোন লাভ হয় না। মূলত পেটে গ্যাস সমস্যার কারণে তারা এতটা কান্না করে।
চলুন জেনে নেই এই গ্যাস হওয়ার কারণ, বোঝার উপায় এবং নিরাময় পদ্ধতি-

যে কারণ বাচ্চাদের গ্যাস হতে পারে:

• ভুল পদ্ধতিতে খাওয়ানো বা বদহজমের কারণে বাচ্চার পেটে গ্যাস হতে পারে।

• নবজাতক শিশুদের বুকের দুধ খাওয়ানোর সময় মুখে বাতাস ঢুকে পেটে যেয়ে জমে গ্যাস হয়।

• মায়ের দুধের ভেতর লেকটোস জাতীয় একটি পদার্থের কারণে গ্যাস তৈরি হয়।

• ৬-৭ মাস বয়সী বাচ্চাদের দুধের পাশাপাশি বাড়তি খাবারের কারণে গ্যাস হতে পারে।

• বাচ্চাদের প্রয়োজনের তুলনায় জোর করে খাওয়ালে এই সমস্যা দেখা দেয়।
বোঝার উপায় :

• পেট ফেঁপে উঠলে

• অস্বস্তি কারণে কান্না করলে

• পেট শক্ত হয়ে গেলে

• ঢেকুর তুললে

গ্যাস সমস্যা নিরাময়ের উপায় :

দুধ খাওয়ানোর সময় শিশুর মাথা ওপরের দিকে ধরে রাখুন।

কান্না করলে আপনার নবজাতক শিশুকে দৃঢ়ভাবে কাপড়ে জড়িয়ে ধরুন। এই উষ্ণতায় সে আরামদায়ক অনুভব করবে।

শিশুকে কোলে নিয়ে ধীরে ধীরে দোলাতে থাকুন।

গোসলের আগে প্রতিবার শিশুর শরীর ভালোভাবে তেল দিয়ে মালিস করুন। এতে শিশুর শরীরের রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে এবং গ্যাস জমতে দিবে না।

পেটে গ্যাস জমেছে বুঝতে পারলে তাকে খাটে শুইয়ে ব্যায়াম করান। তার দুই পা ধরে পেটের কাছে নিয়ে কিছুক্ষণ ধরে রাখুন যাতে পেটে চাপ পরে। আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনুন। এছাড়া এয়ার সাইক্লিং করাতে পারেন। এভাবে ব্যায়াম করালে তাদের পেটে চাপ পরবে এবং জমে থাকা গ্যাস বের হয়ে যায়।

শিশুকে দুধ বা বাড়তি খাবার খাওয়ানোর পর তাকে ঘাড়ে কাত করে নিয়ে ঢেকুর তুলন।

অতিরিক্ত কান্না করলে, বমি করলে বা রক্তপাত হলে ডাক্তারের কাছে নিয়ে যান। মনে রাখবেন ডাক্তারের পরামর্শ ছাড়া শিশুকে কোনো ওষুধ খাওয়াবেন না।

Comments

Popular posts from this blog

আলসার রোগীর খাদ্য তালিকা

আলসার বা পেটের ভিতরে হওয়া ঘা রোগীর জীবনকে দুর্বিষহ করে তোলে। পেটের দেওয়ালে হওয়া ঘায়ের সঙ্গে খাবারের মধ্যে থাকা মশলা , তরল ইত্যাদির সংস্পর্শ হলে বা অ্যাসিডিটি হলে পেটে প্রচণ্ড ব্যথা হয় , গ্যাসট্রাইটিসের সমস্যা হয় , পেট জ্বালা করতে থাকে যা সহ্য করা একেক সময় অসম্ভব হয়ে ওঠে। আলসারের মধ্যে সবচেয়ে চেনা নাম হল ' গ্যাসট্রিক আলসার ' । আল্ট্রাসনোগ্রাফি করে আলসার ধরা পড়ার পর চিকিৎসার মাধ্যমে সারানো যায়। বস্তুত , আলসার সারানোর নানা উপায় রয়েছে। আলসার সেরে যাওয়ার পর ঠিকমতো ডায়েট চার্ট মেনে চলাও সবার অবশ্য কর্তব্য। একইসঙ্গে ধূমপান না করা , মদ্যপানে বিরত থাকার কথাও চিকৎসকেরা বারবার করে বলে দেন। আসুন দেখে নেওয়া যাক , কোন কোন খাবার ডায়েট চার্টে থাকলে আলসার সারতে পারে সহজেই। মধু মধু এমন একটি অ্যান্টিসেপটিক যা যে কোনও জ্বালা-পোড়া বা ঘা সারাতে লড়াই করে। মধু খেলে আলসার আর বাড়ে না। বরং ধীরে ধীরে কমবে। টক দই কম ফ্যাটের ডেয়ারি প্রোডাক্ট, বিশেষ করে দই আলসার সারাতে অসাধারণ কাজ করে। চর্বিহীন মাংস ও পোলট্রি  প্রোডাক্ট চর্বিহীন মাংস ও পোল...

পেট ফাঁপা সমস্যা দূর করার সহজ উপায়

পেটে গ্যাস (gas), হজমে সমস্যা হলে পেটে গ্যাসের সৃষ্টি হয় যার কারণে পেট ফেঁপে (bloating) থাকে। এই সমস্যা নিরাময়ে ওষুধ না খেয়ে ঘরোয়া কিছু সমাধান গ্রহন করাই ভালো। পেট ফাঁপা খুবই বিরক্তিকর এবং যন্ত্রণাদায়ক একটি সমস্যা। খাবারে একটু এদিক সেদিক হলেও বদহজমের মতো সমস্যা শুরু হয়। বিশেষ করে প্রোটিন জাতীয় খাবার হজমে সমস্যা হলে পেটে গ্যাসের সৃষ্টি হয় যার কারণেই পেট ফেঁপে থাকে অনেকটা সময়। জেনে নিন দ্রুত পেট ফাঁপার সমস্যা দূর করার খুব সহজ কিছু উপায়। ১) আলুর রস আলুর বিশেষ কিছু উপাদান পাকস্থলীর ভেতরের দিকে প্রতিরক্ষা দেয়ালের মতো কাজ করে এবং প্রদাহ জনিত ব্যথা দূর করতে সহায়তা করে। কাঁচা আলু ব্লেন্ডারে ব্লেন্ড করে বা ছেঁচে রস ছেঁকে আধা কাপ পরিমাণে পান করুন দিনে ৩ বার। খুব সহজেই পেট ফাঁপার সমস্যা থেকে রেহাই পেয়ে যাবেন। ২) আদা ও আদা চা হজম সমস্যা দ্রুত দূর করতে আদার জুড়ি নেই। আর বদহজম দূর হয়ে গেলে আপনাআপনিই পেটে ফাঁপার সমস্যা কমে যায়। আদা ছেঁচে লবণ দিয়ে আদার রস পান করে নিতে পারেন। অথবা ২ কাপ পানিতে আদা ছেঁচে জ্বাল দিয়ে আদা চা তৈরি করে পান করুন সকাল বিকাল, অনেকটা উপশম হয়ে যাবে। ৩) কাঁচা হলুদ বা হলুদের চা ...

আলসার কী? এর লক্ষণ, উপসর্গ, পরীক্ষা-নিরীক্ষা, চিকিৎসা, বাড়তি সতর্কতা, প্রতিরোধ সর্ম্পকে বিস্তারিত....

পেটের আলসার পেটের আলসার কনটেন্টটিতে পেটের আলসার কী, লক্ষণ, উপসর্গ, পরীক্ষা-নিরীক্ষা, চিকিৎসা, বাড়তি সতর্কতা, প্রতিরোধ সর্ম্পকে বর্ণনা করা হয়েছে। পেটের আলসার একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা। সচেতন হলে এই রোগ অনেকখানি প্রতিরোধ করা সম্ভব। এছাড়া বর্তমানে সফলভাবে এই রোগের চিকিৎসা করা হয়ে থাকে। পেটের/পাকস্থলীর/ক্ষুদ্রান্তের আলসার কি     পাকস্থলীর আলসার হলো একধরনের ঘা যা পাকস্থলীর ভিতরের আবরণ, উপরের ক্ষুদ্রান্ত অথবা খাদ্যনালীতে সৃষ্টি হয়ে থাকে। পাকস্থলীর আলসারের সবচেয়ে সাধারণ লক্ষণ হলো পেট ব্যথা। পেটের/পাকস্থলীর ক্ষুদ্রান্তের আলসার হয়েছে কি করে বুঝবেন পেটের/পাকস্থলীর ক্ষুদ্রান্তের আলসার হলে সাধারণত: যেসব লক্ষণ ও উপসর্গ দেখা দেয়: রোগের সবচেয়ে সাধারণ উপসর্গ হলো তীব্র ব্যথা। নাভী থেকে শুরু করে বুকের হাড় পর্যন্ত এই ব্যথা অনুভূত হয়। ব্যথা কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। পাকস্থলী খালি থাকলে ব্যথা আরো বেশী অনুভূত হয়। খাবার খেলে বা এসিডের ওষুধ খাওয়ার ফলে সাময়িকভাবে ব্যথার উপশম হয়। আবার ক্ষুদ্রান্তের আলসার বা ঘাতে খাবার খাওয়ার পর ব্যথ...