Skip to main content

পেটে গ্যাস্ট্রিক সমস্যা বাড়ায়-কমায় যে খাবারগুলো

গ্যাসের সমস্যা অনেকেরই আছে। এতে অনেক কাঠখোড়া পোহাতে হয়। গ্যাসের সমস্যা হলে অনেক অশান্তি ও অস্বস্তি অনুভব হয়। গ্যাসের কারণে অনেকের পেট ব্যাথা, পেট ফোলা, পেটের পীড়া হয়ে যায়।

যদিও এই সমস্যা এমনি রোগের কারণেই হয় তবে অনেক ক্ষেত্রে ভাজা পোড়া বা এমন খাবার যা গ্যাসের উৎপন্ন করে তা খেলেই এই ব্যাথা বেড়ে যায়। কিন্তু ভাজাপোড়া ছাড়াও কিছু স্বাস্থ্যকর খাবার রয়েছে, যেগুলো পেট ফোলাভাবের জন্য দায়ী। কিছু পদ্ধতি মেনে চললে অবশ্য শারীরিক সমস্যা ছাড়াই এই স্বাস্থ্যকর খাবারগুলো উপভোগ করা যায়।

আসুন জেনে নেই খাবারগুলো কি –

১। মটরশুটি


মটরশুটি কখনো কখনো পেট ফোলাভাব বা পেটে গ্যাস তৈরি করতে পারে। এই সমস্যা থেকে রেহাই পেতে রান্নার আগে মটরশুটিকে সারা রাত পানিতে ভিজিয়ে রাখুন। এতে মটরশুটি সহজে হজম হবে। কারণে এতে আছে প্রোটিন, আঁশ ইত্যাদি।














২। রসুন

রসুনখাওয়ার পর অনেকেরই পেট ফোলাভাব বা গ্যাসের সমস্যা হয়। রসুনের মধ্যে রয়েছে প্রচুর স্বাস্থ্যকর উপাদান। তাই পেটে গ্যাস হবে ভেবে একে এড়িয়ে যাবেন না। পেটের ফোলাভাব প্রতিরোধে রসুন রান্না করে খান কোনভাবেই কাঁচা খাবেন না। গ্যাস থেকে মুক্তি পাওয়ার এটি সবচেয়ে ভালো উপায়।












৩। কাঁচা পেঁয়াজ

কাঁচা পেঁয়াজ গ্যাসের সমস্যা তৈরি করে। এই সবজিটির মধ্যে রয়েছে অনেক স্বাস্থ্যকর উপাদান। তাই গ্যাসের সমস্যা এড়াতে একে রান্না করে খান।














৪। ব্রকোলি ও বাঁধাকপি

এই খাবারগুলো স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। তবে এগুলোও কিন্তু পেটে গ্যাসের সমস্যা তৈরি করতে পারে। এগুলো আঁশ, আয়রন, ভিটামিন এবং মিনারেলসমৃদ্ধ খাবার। তবে যদি খাবারগুলো আপনাকে ঝামেলা করে বিকল্প হিসেবে শসা, পালং শাক ইত্যাদি খেতে পারেন।


৫। দুগ্ধ-জাতীয় খাবার


দুধ, পনির, দই, মাখন এগুলো স্বাস্থ্যের জন্য ভালো। তবে অনেকের ক্ষেত্রে এ খাবারগুলো পেটে গ্যাস তৈরি করে। এ রকম সমস্যা হলে বিকল্প হিসেবে নারকেলের দুধ, কাঠবাদামের দুধ, সয়া দুধ ইত্যাদি খান।







































৬। বার্লি

ওজন কমানোর ডায়েটে বার্লিকে রাখা হয়। এর মধ্যে রয়েছে আঁশ, ভিটামিন এবং মিনারেল। তবে এই খাবারটিও পেট ফোলাভাব তৈরি করে। এর বদলে বাদামি ভাত, ওটস ইত্যাদি খান











Comments